বাহুবালি-২, কেজিএফকে পেছনে ফেলে রেকর্ড গড়ল ‘পাঠান’

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাহুবালি-২, কেজিএফকে পেছনে ফেলে রেকর্ড গড়ল ‘পাঠান’
বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩



বাহুবালি-২, কেজিএফকে পেছনে ফেলে রেকর্ড গড়ল ‘পাঠান’

মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড করছে ‘পাঠান’। এবার বাহুবালি-২ ও কেজিএফকে পেছনে ফেলল বলিউড কিং খানের ‘পাঠান’।

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম অভিনীত আলোচিত সিনেমা ‘পাঠান’। মুক্তির পর থেকে পুরো ভারতসহ বিশ্বের প্রায় ৮ হাজার পর্দায় প্রদর্শন হচ্ছে সিনেমাটি। মুক্তির পর থেকেই সিনেমা, গান থেকে শুরু কিং খানের প্রশংসায় পঞ্চমুখ তার ভক্তরা। শাহরুখ যে ফুরিয়ে যাননি সেটাই যেন ‘পাঠান’ দিয়ে বুঝিয়ে দিলেন বলিউডের এই সুপারস্টার।

তবে শুধু প্রশংসা নয়, আয়ের দিক থেকেও বেশ এগিয়ে ‘পাঠান’। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। প্রথম সপ্তাহে শুধু ভারতে সিনেমাটি ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে, ভেঙে দিয়েছে ভারতের ৯টি হিন্দি সিনেমার রেকর্ডও।

ভারতীয় বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে ‘পাঠান’র আয় সম্বন্ধে লিখেন, ভারতে সবচেয়ে দ্রুততম সময়ে ৩০০ কোটির ক্লাবে পা রেখেছে শাহরুখ খানের ‘পাঠান’। এর মধ্য দিয়ে অতীতের বেশকিছু তুমুল জনপ্রিয় সিনেমার আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি।

বক্স অফিস ইন্ডিয়ার আয়ের রেকর্ড অনুযায়ী ৩০০ কোটির ক্লাবে দ্রুত সময়ে প্রবেশ করা সিনেমাগুলো হলো- পাঠান: ৭ দিন, বাহুবলি টু (হিন্দি): ১০ দিন, কেজিএফ টু (হিন্দি): ১১ দিন, দঙ্গল: ১৩ দিন, সাঞ্জু: ১৬ দিন, টাইগার জিন্দা হ্যায়: ১৬ দিন, পিকে: ১৭ দিন, ওয়ার: ১৯ দিন, বাজরাঙ্গি ভাইজান: ২০ দিন, সুলতান: ৩৫ দিন। সুতরাং তথ্য অনুযায়ী, ‘পাঠান’ এক সপ্তাহে ভারতে আয় করেছে ৩১৫ কোটি রুপি। যা ‘কেজিএফ চ্যাপ্টার টু’-এর চেয়ে ৬৫ কোটি রুপি বেশি।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। এ ছাড়া বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খানও।

বাংলাদেশ সময়: ১৩:৪৮:৩২   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ