বিশ্বে করোনায় আরও ১০৯৪ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ১০৯৪ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩



বিশ্বে করোনায় আরও ১০৯৪ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৫১৩ জন। এ সময় সুস্থ হয়েছেন ২ লাখ ১৮ হাজার ১২৩ জন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৩০৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৫৩৭ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৮৮ জন এবং মারা গেছেন ২২১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০৬ জন এবং মারা গেছেন ৫৩ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৬৩ জন এবং মারা গেছেন ১২৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪২০ জন এবং মারা গেছেন ৪২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫০৪ জন এবং মারা গেছেন ৪১ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৮০১ জন এবং মারা গেছেন ৪৮ জন।

একইসময়ে, ইরানে আক্রান্ত হয়েছেন ১১৭ জন এবং মারা গেছেন ২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২৭৩ জন এবং মারা গেছেন ৩ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৮৩৬ জন এবং মারা গেছেন ৯ জন। কলম্বিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৯১ জন এবং মারা গেছেন ৫৮ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯৪ জন এবং মারা গেছেন ৪ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ৩৩১ জন এবং মারা গেছেন ৬৮ জন। ফিলিপাইন আক্রান্ত হয়েছেন ১৯৯ জন এবং মারা গেছেন ২৩ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছেন ৯৩ জন এবং মারা গেছেন ৫ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৪৫৫ জন এবং মারা গেছেন ৫ জন। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছেন ৬২০ জন এবং মারা গেছেন ১৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ৪৭০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৬৪ হাজার ৬৭৩ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৭৭ লাখ ৭৮ হাজার ১৬৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৩:২৫:৫৩   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ