আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩



আল কোরআন ও আল হাদিস

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা নিসা
মদীনায় অবতীর্ণ
আয়াত : ৯১. ; রুকু ২৪
৬৮. আল্লাহ মুনাফেক পুরুষ ও নারীদের এবং কাফেরদের সাথে জাহান্নামের আগুনের অঙ্গীকার করেছেন, তাতে তারা চিরকাল থাকবে, এটাই তাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ তাদেরকে লানত করেছেন এবং তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি।
৬৯. তোমরা তাদের মত যারা তোমাদের পূর্বে গত হয়েছে, যারা ছিল তোমাদের চেয়ে অধিকতর শক্তিশালী এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততি ছিল তোমাদের চেয়ে অনেক বেশী; তারা তাদের (পার্থিব) অংশ দ্বারা যথেষ্ট উপকার লাভ করেছে। অতঃপর তোমরাও তোমাদের (পার্থিব) অংশ দ্বারা খুব উপকার লাভ করলে, যেমন তোমাদের পূর্ববর্তীরা নিজেদের অংশ দ্বারা ফল ভোগ করেছিল; আর তোমরাও অনর্থক হাসি-তামাশায় এরূপভাবে নিমগ্ন হলে যেমন তারা নিমগ্ন হয়েছিল। তাদের আমলসমূহ বিনষ্ট হয়ে গেছে দুনিয়ায় ও আখেরাতে, আর তারাই ক্ষতিগ্রস্ত।

আল হাদিস
ইয়াতীমের তত্ত্বাবধানকারী জান্নাতে রাসূলের (স) সাথে থাকবেন
সাহল বিন সা’দ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আমি ও ইয়াতীমের তত্ত্বাবধানকারী এভাবে একত্রে থাকব।” এ বলে তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখান এবং দু‘টোর মাঝখানে ফাঁক করেন।
[বুখারী: ৫৩০৪]

বাংলাদেশ সময়: ০:০৭:২৩   ৪৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ার কারণ জানালেন চরমোনাই পীর
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
হান্টাভাইরাস ও ইবোলা সংকটের মধ্যেই ডব্লিউএইচও’র বার্ষিক সম্মেলন শুরু
কারওয়ান বাজারে মুরগির দোকানে ৬০ লাখ টাকা চাঁদাবাজি হয়
ফতুল্লায় পারিবারিক কলহে যুবকের হামলা, নারী-শিশুসহ আহত ৫
বিমানবন্দর সেবার আধুনিকায়নে সহায়তার আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের
দ্রুত বিচার নিশ্চিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ: রায়হান কবির
সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ - শিক্ষা প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ