মানুষকে বিভ্রান্ত করা রাজনীতির অংশ হতে পারে না : দীপু মনি

প্রথম পাতা » চট্টগ্রাম » মানুষকে বিভ্রান্ত করা রাজনীতির অংশ হতে পারে না : দীপু মনি
শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩



মানুষকে বিভ্রান্ত করা রাজনীতির অংশ হতে পারে না : দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মিথ্যাচার, অপপ্রচার ও মানুষকে বিভ্রান্ত করা কোনোভাবেই রাজনীতির অংশ হতে পারে না।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, স্মার্ট বাংলাদেশের যাত্রায় দেশের রাজনীতিকেও স্মার্ট হতে হবে। প্রত্যেক রাজনীতিবিদ ও রাজনৈতিক দলকেই দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মের ভিত্তিতে মানুষকে ভেদাভেদ তৈরি রাজনীতিকে স্মার্ট হতে দেবে না। যারা এখনও অপরাজনীতির চর্চা করেন, তাদেরও সঠিক রাজনীতিতে ফিরে আসতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্ত বই ২৫ জানুয়ারির মধ্যে দিয়ে দেওয়ার কথা ছিল। তবে এখনও বই না পাওয়ার বিষয়টি আমি খতিয়ে দেখছি। ওয়েবসাইটে প্রত্যেকটি বই দেওয়া আছে। ওয়েবসাইট থেকে শিক্ষকরা বাই ডাউনলোড দিয়ে পড়াতে পারবেন।

স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের বিষয়ে দীপু মনি বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশে আমাদের সমস্ত সেবা, কাজ সেগুলো বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে এগিয়ে যাবে। প্রতিটি মানুষ প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে। প্রযুক্তি দিয়ে যত সেবা আছে সেই সমস্ত সেবাগুলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৫৭   ৫০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১
কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি
লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না : পানিসম্পদ মন্ত্রী
মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ
সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি, সেনা সদস্যসহ আহত ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ