রুপালি পর্দায় একসঙ্গে দীপিকা-ক্যাটরিনা?

প্রথম পাতা » ছবি গ্যালারী » রুপালি পর্দায় একসঙ্গে দীপিকা-ক্যাটরিনা?
শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩



রুপালি পর্দায় একসঙ্গে দীপিকা-ক্যাটরিনা?

দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। দুজনেরই সাবেক প্রেমিক রণবীর কাপুর। সে খবর কারো অজানা নয়। রণবীরের জন্য একসময় মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল দুই অভিনেত্রীর। এবার আভাস মিলছে ঝগড়া মিটিয়ে পর্দা ভাগ করে নিতে যাচ্ছেন তারা।

জানা গেছে, স্পাই ইনিভার্সের সিনেমায় ‘এক থা টাইগার’-এর জয়া আর পাঠানের রুবাইয়াকে নিয়ে নতুন এক সিনেমা প্ল্যান করছে যশরাজ ব্যানার। আর এই গুঞ্জনকে উসকে দিয়েছেন ক্যাটরিনা নিজেই। ‘পাঠান’ মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট দেন। যেখানে তাকে জয়ার অবতারে দেখা গিয়েছে।

‘পাঠান’ মুক্তির আগে সিনেমার জালিয়াতি বন্ধ করতে দর্শকের কাছে আর্জি জানান শাহরুখ খান নিজে। ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে ‘পাঠান’-এর জন্য সেই একই আর্জি জানিয়েছিলেন ‘এক থা টাইগার’র জয়া তথা ক্যাটরিনা। সেই স্টোরিতে দীপিকা পাড়ুকোনের নামও উল্লেখ করেন তিনি। উত্তরে নিজের অ্যাকাউন্ট থেকে সেই স্টোরি শেয়ার করেন দীপিকাও।

এদিকে ‘পাঠান’-এর চিত্রনাট্যকার শ্রীধর রাঘবনকে প্রশ্ন করা হয়: ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে কি কখনো রুবিনা ও জয়াকে একসঙ্গে দেখা যেতে পারে? প্রশ্নে রাঘবনের উত্তর ছিল: সবটাই আদিত্য চোপড়ার মাথায় রয়েছে এবং আদিত্যর মাথায় এ নিয়ে অনেক ভাবনাচিন্তা রয়েছে। চিত্রনাট্যকারের এই মন্তব্যে আশাবাদী দুই অভিনেত্রীর অনুরাগীরা। খবর আনন্দ বাজার।

তবে এই নতুন সিনেমার ব্যাপারে এখনও মুখ খোলেননি দীপিকা ও ক্যাটরিনা। এখন অপেক্ষার পালা আদৌ কি দেখা যাবে এই দুই বলি সুন্দরীকে একসঙ্গে!

বাংলাদেশ সময়: ১৫:৩০:০৯   ৪৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ