পিএসজির চোটের ছোঁয়া লাগল রিয়াল মাদ্রিদে!

প্রথম পাতা » খেলাধুলা » পিএসজির চোটের ছোঁয়া লাগল রিয়াল মাদ্রিদে!
শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩



পিএসজির চোটের ছোঁয়া লাগল রিয়াল মাদ্রিদে!

তারকাবহুল দল পিএসজিতে থামছে না চোটের মিছিল। এরই মধ্যে লা লিগায় খেলতে নেমে চোটে পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। দলের এই বড় তারকার চোট রিয়ালের জন্য শঙ্কা তৈরি করেছে। যদিও কোচ কার্লো আনচেলোত্তি বিষয়টিকে ছোটখাটো বলে উড়িয়ে দিয়েছেন। এদিকে ক্লাবটির ডিফেন্ডার এডার মিলিতাও পড়েছেন চোটে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে লা লিগার ম্যাচে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। ম্যাচটিতে ২-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। ক্লাবটির হয়ে গোল করেন মার্কো আসেনসিও ও ভিনিসিউস জুনিয়র।

প্রথমার্ধের বিরতি শেষে খেলা মাঠে গড়ালে কিছুক্ষণ পরই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় করিম বেনজেমাকে। এর আগে প্রথমার্ধের ৩৬ মিনিটে ক্লাবটির ডিফেন্ডার এডার মিলিতাও পড়েন চোটে। সে জন্য মাঠ ছাড়তে হয় ব্রাজিলের এই ডিফেন্ডারকেও।

খেলা শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি বলেন, ‘বেনজেমার চোট তেমন গুরুতর নয়। ছোটখাটো এই চোট সেরে উঠতে বেশি সময় লাগবে না। তবে মিলিতাওয়ের চোট কিছুটা গুরুতর। ম্যাচটিতে ওদের কথামতো বদলি খেলোয়াড় নামানো হয়েছিল। পরীক্ষা শেষে চোটের বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

এদিকে আগামী ২১ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগের ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা। কোচ কার্লো আনচেলোত্তি নিশ্চয়ই চাইবেন তার আগে দলের সবাই সুস্থ হয়ে ফিরে আসবেন। তেমন আশার বাণীর ইঙ্গিত দিয়েছেন নিজের বক্তব্যেও।

এর আগে ফরাসি ক্লাব পিএসজির কয়েকজন তারকা খেলোয়াড় চোটে পড়েছেন। নেইমার ক্লাবটির সবশেষ ম্যাচে মাঠেই নামতে পারেননি। আর সেই ম্যাচে খেলতে নেমে চোটের খাতায় নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও সার্জিও রামোস। ফলে তারাও রয়েছেন শঙ্কা নিয়ে। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রথম লেগের খেলা রয়েছে পিএসজির।

বাংলাদেশ সময়: ১৫:২৮:২৪   ৪২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা
পোর্তোর বিপক্ষে সিটির জয় ছাপিয়ে আলোচনায় মারামারি
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ