ভুটানকে এক ডজন গোল দিয়েছে ভারত

প্রথম পাতা » খেলাধুলা » ভুটানকে এক ডজন গোল দিয়েছে ভারত
শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩



ভুটানকে এক ডজন গোল দিয়েছে ভারত

অনুর্ধ্ব-২০ নারী সাফ ফুটবলে ভুটানকে এক ডজন গোল দিয়েছে ভারতীয় নারী দল। শুরুতে ২৮ মিনিট পর্যন্ত ভারতকে আটকে রেখেও বড় হার থেকে রক্ষা পায়নি ভুটানের মেয়েরা। আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তিন হ্যাটট্রিকে ভারতের মেয়েরা গুনে গুনে ১২ গোল দিয়েছে ভুটানের জালে।
প্রথমার্ধে ভারত ৪-০ গোলে এগিয়ে ছিল। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতের বড় জয় পাওয়া ম্যাচে হ্যাটট্রিক করেছেন নেহা, অনিতা ও লিন্ডা। তিন জনেই গোল করেছেন তিনটি করে।
প্রথম দিকে ভুটানের মেয়েরা কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারলেও সময় যত গড়িয়েছে, তারা তত দম হারিয়ে ফেলে। ভারত শেষ ৩০ মিনিটে করেছে ৬ গোল।
তিনজনের হ্যাটট্রিক ছাড়াও জোড়া গোল করেছেন অপূর্ণা। একটি গোল করেছেন নিতু।
স্বাগতিক বাংলাদেশ ছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী অপর তিন দল হচ্ছে ভারত, নেপাল ও ভুটান। লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।

বাংলাদেশ সময়: ২১:৩৯:৩৬   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ