পাবনা কারাগারে হাজতির মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাবনা কারাগারে হাজতির মৃত্যু
শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩



পাবনা কারাগারে হাজতির মৃত্যু

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা কারাগারে জিয়াউর রহমান জিয়া (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। নিহত জিয়া পাবনার আতাইকুলা থানার যাত্রাপুর নতুনপাড়া গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে জিয়াউর রহমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা কারাগারের জেলার আনোয়ার হোসেন।

তিনি জানান, আতাইকুলা থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে জিয়াউর পাবনা কারাগারে আসেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩:৫০:৫০   ৪১৪ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে টেকসই যোগাযোগ ও যানজট নিরসনে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্ত
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ