বিশ্বের মাঝে এক যুগান্তকারী ঐতিহাসিক উদ্যোগ মডেল মসজিদ নির্মাণ-মুরাদ হাসান এমপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্বের মাঝে এক যুগান্তকারী ঐতিহাসিক উদ্যোগ মডেল মসজিদ নির্মাণ-মুরাদ হাসান এমপি
শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩



বিশ্বের মাঝে এক যুগান্তকারী ঐতিহাসিক উদ্যোগ মডেল মসজিদ নির্মাণ-মুরাদ হাসান এমপি

ইসমাইল হোসেন জামালপুর জেলা প্রতিনিধি : মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারাদেশে জেলা উপজেলায় ৫৬৪টি যে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে তা সারা বিশ্বের মাঝে এক যুগান্তকারী ঐতিহাসিক দুঃসাহসী উদ্যোগ বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

তিনি শুক্রবার(৩ ফেব্রুয়ারি) জুম্মা নামাজ আদায়ের পূর্বে দূর দূরান্ত থেকে আসা সকল মুসল্লীদের উদ্দেশ্যে মতবিনিময় কালে এসব কথা বলেন। তিনি মুসল্লিদের সাথে মডেল মসজিদে প্রথম জুম্মা নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থনা করেন এবং মডেল মসজিদের নামে জমি দাতা আনিছুর এলিন’কে বিশেষ ধন্যবাদ জানান।পরে আগত মুসুল্লীদের মাঝে এমপি মুরাদ হাসানের পক্ষ থেকে তবারক হিসেবে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উপজেলা মড়েল মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ আহমেদ, ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সালেহ ইমরান, সাবেক সমাজ সেবা অফিসার ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মানু,পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলসহ নামাজ পড়তে আসা দলীয় নেতাকর্মী ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪২:১৭   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দেওরা উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ
সদরপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত
নারায়ণগঞ্জ সদরে টেকসই যোগাযোগ ও যানজট নিরসনে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্ত
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ