সরকার তরুণদের ভাবনাগুলোকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় : হুইপ স্বপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার তরুণদের ভাবনাগুলোকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় : হুইপ স্বপন
শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩



সরকার তরুণদের ভাবনাগুলোকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় : হুইপ স্বপন

তরুণদের ভাবনাগুলোকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় বর্তমান সরকার। তরুণদের ভালো লাগা, মন্দ লাগা, দেশ ও সমাজ নিয়ে তাদের ভাবনা ও স্বপ্নগুলো নিয়ে শনিবার আয়োজিত ‘তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
জয়পুরহাট স্টেডিয়ামে আয়োজিত দিনব্যাপী তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানের আয়োজন করেছে জয়পুরিয়ান ট্রাস্ট। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ডিস্ট্রিক্ট স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেডিসাব)। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ ছাত্রলীগ জয়পুরহাট জেলা শাখা।
প্রধান অতিথি আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, এর সুফল মানুষ এখন ভোগ করছে। বর্তমানে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করেছে। আর স্মার্ট বাংলাদেশের সুফলভোগী হবে এদেশের বর্তমান তরুণ সমাজ। স্মার্ট বাংলাদেশ মানে শিক্ষিত ও দক্ষতা সম্পন্ন জাতি। সে কারনে তরুণদের ভাবনাগুলোকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় বর্তমান সরকার। তরুণদের ভালো লাগা, মন্দ লাগা, দেশ ও সমাজকে তাদের ভাবনাসহ স্মার্ট বালাদেশের স্বপ্নগুলো তুলে ধরতেই আয়োজন করা হয়েছে তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানের।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন হুইপ স্বপন।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন, তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন। জেলার তরুণ সমাজ বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ৩০ হাজার শিক্ষার্থী ওই অনুষ্ঠানে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৩১   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ১৫০ পিস টাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার
মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাংলাদেশ ও চীনের গভীরতর সহযোগিতার অঙ্গীকার
পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল স্রোতধারায় নিতে ডিসিদের ভূমিকা রাখতে হবে: দীপেন দেওয়ান
শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে চীনা প্রতিনিধিদল
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি: সংযোগ বিচ্ছিন্ন, ব্যাহত চিকিৎসা সেবা
হাম-রুবেলাসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে
সঠিক মানুষের কাছে ভাতা পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪
সাকার গোলে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ