জাতীয় রাজস্ব বোর্ডের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » অর্থনীতি » জাতীয় রাজস্ব বোর্ডের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩



জাতীয় রাজস্ব বোর্ডের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় রাজস্ব বোর্ডের নতুন ভবন উদ্বোধন করেন তিনি। এরপর রাজস্ব সম্মেলন-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে গত ২৯ জানুয়ারি এনবিআরের নবনির্মিত রাজস্ব ভবন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে সরকারের গণপূর্ত অধিদফতর।

নতুন আধুনিক জাতীয় রাজস্ব ভবনটি ২০তলা ফাউন্ডেশনে নির্মিত হলেও বর্তমানে ১২তলা পর্যন্ত কাজ শেষ হয়েছে। ভবনটি কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ সর্বাধুনিক সুবিধা-সংবলিত। ভবনের মোট আয়তন ছয় লাখ ৮২ হাজার ৮৯৭ বর্গফুট। প্রতিটি ফ্লোরের উচ্চতা ১৩ ফুট। বেজমেন্টের আয়তন ৬৬ হাজার বর্গফুট। নিচতলা থেকে চতুর্থতলা পর্যন্ত প্রতিটি ফ্লোরের আয়তন ৪৪ হাজার বর্গফুট করে। পঞ্চম থেকে বাকি সব তলার আয়তন ৪৬ হাজার বর্গফুট।

এনবিআরের সব অফিসের পাশাপাশি সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিইসি), কর জরিপ দফতর, বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-কর), বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-ভ্যাট), কর আপিলাতসহ কয়েকটি কর অঞ্চলের কার্যালয় আগারগাঁওয়ের নতুন ভবনে চলে যাবে।

এদিকে, রাজস্ব প্রদানে জনসচেতনতা বৃদ্ধি ও রাজস্ব বান্ধব মানসিকতা বিকাশের উদ্দেশ্যে ৫ ও ৬ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলন আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলনে রাজস্ব আদায়, ভ্যাটের ও আয়করের ভূমিকা নিয়ে একাধিক সভা-সেমিনার অনুষ্ঠিত হবে। সম্মেলনে মতবিনিময় এবং স্টল স্থাপনের মাধ্যমে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিষয়ক সেবাগুলোর বিষয়ে সাধারণ জনগণকে বাস্তবিক ধারণা দেয়া হবে। একইসঙ্গে অস্থায়ীভাবে নির্মিত রাজস্ব মিউজিয়ামে ভ্যাট, আয়কর ও কাস্টমস বিভাগের ঐতিহাসিক দলিল, গেজেট, ঐতিহাসিক বস্তুগুলো সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:১৪:১২   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরবে ডিসিসিআই’র ইপিআই সূচক : তাসকীন আহমেদ
কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ-ব্রাজিল
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী
মে মাসের ১২ দিনেই এলো ১৬০ কোটি ডলার রেমিট্যান্স
সংযোগ, বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা
সয়াবিন তেলের দাম বাড়ল
রপ্তানি বৈচিত্র্যে সোনা-হীরা খাতেও পোশাকশিল্পের সমান সুবিধা : অর্থমন্ত্রী
বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুর শাখার এটিএম বুথ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
নয় মাসে রাজস্ব আদায় বেড়েছে ২৮ হাজার ৮৬৬ কোটি টাকা - এনবিআর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ