দক্ষিণ কোরিয়ায় মাছ ধরা নৌকা উল্টে ৯ নিখোঁজ

প্রথম পাতা » আন্তর্জাতিক » দক্ষিণ কোরিয়ায় মাছ ধরা নৌকা উল্টে ৯ নিখোঁজ
রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩



দক্ষিণ কোরিয়ায় মাছ ধরা নৌকা উল্টে ৯ নিখোঁজ

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি মাছ ধরার নৌকা উল্টে ৯ জন নিখোঁজ হয়েছে।
উদ্ধারকর্মীরা আকাশ থেকেও তাদের উদ্বার প্রচেষ্টা চালাচ্ছে।
কর্তৃপক্ষ শনিবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ২৪ টন ওজনের নৌযানটি শনিবার রাতে সিনান কাউন্টির জলসীমায় উল্টে গেছে।
এক বিবৃতিতে মন্ত্রলালয় আরো জানিয়েছে, কাছের একটি নৌকার সাহায্যে তিন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু দুই বিদেশীসহ ৯ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে এক ডজনেরও বেশি নৌযান এবং তিনটি বিমান ব্যবহার করা হচ্ছে।
প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩:১৬:০৮   ৫০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ