হাওড়ে ১২৮ বাঁধ নির্মাণ নিয়ে শঙ্কায় কৃষক

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাওড়ে ১২৮ বাঁধ নির্মাণ নিয়ে শঙ্কায় কৃষক
সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩



হাওড়ে ১২৮ বাঁধ নির্মাণ নিয়ে শঙ্কায় কৃষক

সুনামগঞ্জের হাওড়ে ১২৮টি বাঁধ নির্মাণের কাজ শুরু করতে পারেনি প্রকল্প বাস্তবায়ন কমিটি। কমিটির অভিযোগ, অগ্রিম টাকা না পাওয়ায় বাঁধের কাজ শুরু করা যায়নি। ফলে যথাসময়ে বাঁধ নির্মাণকাজ শেষ হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।

জানা গেছে, তাহিরপুর উপজেলার পাটলাই নদীতীরবর্তী মাটিয়ান হাওড়ের আনন্দনগর গ্রাম থেকে ছিলাইন তাহিরপুর ১২ কিলোমিটার পর্যন্ত বাঁধে এক তোলা মাটিও পড়েনি। পিআইসি প্রথম কিস্তির অগ্রিম টাকা না পাওয়ায় বাঁধে মাটি ফেলা শুরু হয়নি। মাটিয়ান হাওড়ের ৫৬টি পিআইসির মধ্যে ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮নং প্রকল্প বাস্তবায়ন কমিটি প্রথম কিস্তির টাকা না পাওয়ায় বাঁধে মাটি ফেলার কাজ শুরু করতে পারেনি। টাকার অভাবে এসব প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা বাঁধে এস্কেভেটর, ডাম্পট্রাক ট্রলিসহ প্রয়োজনীয় মেশিনারিজ বাঁধে নিয়ে আসলেও এসব মেশিন ৭ দিন ধরে বসে আছ। জ্বালানি খরচের টাকা দেয়ারও সামর্থ্য না থাকায় এমনটা হয়েছে। অথচ দ্রুত ফুরিয়ে যাচ্ছে হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, চলতি বছর খরচা হাওড়, দেখার , শনির, ছায়ার, হালির, মাটিয়ানসহ ছোট-বড় ৪৩টি হাওড়ে ২০৩ কোটি টাকা ব্যয়ে এক হাজার ৭৮টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ৭৪৬ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ হবে। এ জন্য প্রথম কিস্তির টাকা বাবদ মাত্র ২৫ কোটি টাকা ছাড় দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। এত অল্প পরিমাণ টাকা ছাড় দেয়ায় প্রকল্প বাস্তবায়ন কমিটিগুলো অর্থ সংকটে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আগামী সপ্তাহে বকেয়া টাকা দেয়া হবে।

২০২২ সালের ১৫ ডিসেম্বর খরচার হাওরে প্রথম বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। পিআইসি নীতিমালা অনুযায়ী ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধ নির্মাণের কাজ শেষ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৪:৪১:৪২   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন
বিএনপি জনগণের কল্যাণে কাজ করে: মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে এমপি নায়াব ইউসুফ
ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও বৃক্ষরোপণে
নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত
রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত
জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
মাদক চোরাচালান বন্ধে ঢেলে সাজানো হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তর: স্বরাষ্ট্রমন্ত্রী
আনসার-ভিডিপিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ