মিলান ডার্বিতে লাউতারো মার্তিনেজের গোলে ইন্টারের জয়

প্রথম পাতা » খেলাধুলা » মিলান ডার্বিতে লাউতারো মার্তিনেজের গোলে ইন্টারের জয়
সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩



মিলান ডার্বিতে লাউতারো মার্তিনেজের গোলে ইন্টারের জয়

দু’দলের ফুটবলীয় দ্বৈরথটা এক শতাব্দীরও বেশি পুরনো। তাদের মধ্যকার জয়-পরাজয়ের হিসাবেও দ্বৈরথেরই সুর। তারই প্রমান যেন মিলল বছরের প্রথম মিলান ডার্বিতে। যেখানে ইতালিয়ান সিরি আ’য় রোমাঞ্চকর ডার্বি ম্যাচে লাউতারো মার্তিনেজের একমাত্র গোলে এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এতে লিগে টানা তিন ম্যাচে হারের তিক্ত স্বাদ পেল এসি মিলান।

রোববার (৫ ফেব্রুয়ারি) ঘরের মাঠ সান সিরোতে একতরফা আধিপত্য ধরে রাখে ইন্টার মিলান। যে কারণে প্রথমার্ধে আক্রমণে খুঁজেই পাওয়া যায়নি সফরকারীদের। ফলে নগর প্রতিদ্বন্দ্বীদের চাপে বিপর্যস্ত হয়ে পড়ে এসি মিলান।

ইন্টার বল দখলের সাথে একচেটিয়া আক্রমণেও আধিপত্য ধরে রেখে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ম্যাচের শুরুতেই লাউতারো মার্তিনেজের দুটি প্রচেষ্টা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এই আর্জেন্টাইনের একের পর এক আক্রমণে কাঁপিয়ে তোলেন প্রতিপক্ষের রক্ষণ শিবির।

তবে ম্যাচের ৩৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় ইন্টার মিলান। হাকান কালহানোগলুর কর্নার থেকে নেওয়া শট দর্শনীয় এক হেডে বল জালে জড়ান মার্তিনেজ।

এতে ১-০ গোলে পিছিয়ে পড়ে বিরতি থেকে ফিরে এসি মিলানও ম্যাচে ফিরতে বেশ কয়েকটি আক্রমণ চালায়। কিন্তু নিখুঁত ফিনিশিংয়ের অভাবে হার এড়াতে পারেনি দলটি।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত মিলান ডার্বিতে গোল করেছিলেন লাউতারো মার্টিনেজ। এবার সান সিরোতেই দুই দলের মাঝে পার্থক্য রচনা করলেন এই আর্জেন্টাইন।

ইতালিয়ান সিরি আ’য় দিনের আরেক ম্যাচে স্পেজিয়াকে ৩-০ গোলে হারিয়েছে লিগের শীর্ষে থাকা দল নেপোলি।লিগে ২১ ম্যাচে ১৮ জয়ে ৫৬ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইন্টার। আর ৩৮ পয়েন্ট নিয়ে এসি মিলানের অবস্থানে ছয়ে।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:১৭   ৪১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া
টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ সদরে সম্পন্ন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই পর্ব
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ