হিরো আলম নিয়ে আমার কোনো মন্তব্য ছিল না : কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিরো আলম নিয়ে আমার কোনো মন্তব্য ছিল না : কাদের
সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩



হিরো আলম নিয়ে আমার কোনো মন্তব্য ছিল না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হিরো আলমকে নিয়ে আমার কোনো মন্তব্য ছিল না, আমার মন্তব্য ছিল মির্জা ফখরুলকে নিয়ে।

সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিন ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

কাদের বলেন, মোসলেম উদ্দিন নেতা থেকে কর্মী হয়েছেন, দলের নিবেদিত প্রাণ হিসেবে বঙ্গবন্ধুর চেতনার সৈনিক ছিলেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগকেই লালন করেন তিনি। তার এমপি হবার মতো শেষ স্বপ্ন পূরণ করেছেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের এ নেতার জানাজায় অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, কিভাবে কর্মী থেকে নেতা হওয়া যায়, মোসলেম উদ্দিনের কাছে তা শেখার রয়েছে।

আরেক আওয়ামী লীগ নেতা বিপ্লব বড়ুয়া বলেন, চট্টগ্রামের রাজনীতিতে মোসলেম উদ্দিন একজন আইকন বা অথরিটি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৪৭   ৪০৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস
আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন : বিদ্যুৎমন্ত্রী
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ