স্পীকারের সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলানের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলানের সাক্ষাৎ
সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩



স্পীকারের সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলানের সাক্ষাৎ

ঢাকা, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-এর সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলান সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তাঁরা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপের সফর বিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন, অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার, সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। সৌদি আরব বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও অন্যতম উন্নয়ন সহযোগী। সৌদি আরবের সহায়তায় বাংলাদেশে ৫৬০টি মডেল মসজিদ কাম ইসলামিক সেন্টার নির্মিত হচ্ছে, যা দুইদেশের দৃঢ় বন্ধুত্বের প্রমাণ। সংসদীয় মৈত্রী গ্রুপের সফর বিনিময়ের মাধ্যমে দুইদেশের সম্পর্ক আরো দৃঢ় হবে। এসময় বাংলাদেশ হতে সৌদি আরবে অধিক জনশক্তি রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন স্পীকার।

বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলান বলেন, বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় সহযোগিতা করে থাকে। সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময় হলে দুইদেশের সংসদ সদস্যগণ অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সমৃদ্ধ হবেন। বাংলাদেশের জনশক্তিকে অধিকতর দক্ষ করে তুলতে সৌদি আরবের পক্ষ থেকে প্রশিক্ষণ চলমান রয়েছে। এসময়, ভবিষ্যতে অধিক জনশক্তি আমদানির আশাবাদ ব্যক্ত করে সৌদি আরবের এক্সপো ২০৩০-এর জন্য বাংলাদেশ সমর্থন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন রাষ্ট্রদূত।

স্পীকার বলেন, বাংলাদেশের চিকিৎসকহণ অত্যন্ত দক্ষ। সৌদি আরবে অনেক হাসপাতাল রয়েছে, যেখানে বাংলাদেশি চিকিৎসকগণ সুচিকিৎসা দিতে পারে।

রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলান বাংলাদেশকে আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:৩০   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ