বাড়ির সিন্ধুক থেকে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাড়ির সিন্ধুক থেকে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩



বাড়ির সিন্ধুক থেকে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ২২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই মাদক কারবারির বসতঘরের সিন্ধুকের ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রকিব হাসান (৩৪) রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর পোর্ট গ্রামের বাসিন্দা।

পুলিশ জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চর নতুন বন্দর পোর্ট গ্রামের মাদক কারবারি রকিবের বসতবাড়ি কক্ষের সিন্দুকের ভেতর থেকে ২২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় রকিবকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার রুহুল আমীন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৬:০৫   ৪৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ