জব্দ ৫ মণ জাটকা গেল এতিমখানায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » জব্দ ৫ মণ জাটকা গেল এতিমখানায়
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩



জব্দ ৫ মণ জাটকা গেল এতিমখানায়

মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার ও মস্তফাপুর বাজারে পাঁচ মণ জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাটকা বিক্রির অপরাধে তিন জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে এ অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।

জানা গেছে, মঙ্গলবার ভোরে মাদারীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পৃথক অভিযানে দুই বাজার থেকে পাঁচ মণ জাটকা জব্দ করা হয়। পরে জাটকা বিক্রির অপরাধে এমদাদ বয়াতী (৪৫), নুরু দর্জি (৪২) ও শাহ আলম (৪৫) নামের তিনজনকে আটক করা হয়।

বিচারক মো. মাইনউদ্দিন জানান, মঙ্গলবার ভোরে পৃথক অভিযানে পাঁচ মণ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ইতোমধ্যে জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৭:৪৩   ৫৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক
ঝুপড়ি ঘরে এক যুগ, সরকারি একটি ঘরের অপেক্ষায় খগেন মন্ডল
দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ
সালিশে বাইরের লোক, এরপরই একঘরে ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ