লালমনিরহাটে ‘বাংলা ইশারা ভাষা’ দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » লালমনিরহাটে ‘বাংলা ইশারা ভাষা’ দিবস পালিত
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩



লালমনিরহাটে ‘বাংলা ইশারা ভাষা’ দিবস পালিত

জেলায় আজ ‘বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যাক্তির জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে শহরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক ও বানহার্ডট্ ইনক্লুসিভ স্কুলের হলরুমে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লালমনিরহাট জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তরের জেলা কর্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে।
প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলীর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. আফরোজা খাতুন, জেলার সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় প্রমুখ।
এ কর্মসূচিতে জেলা সমাজসেবা কর্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪০:১৬   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যবহার হবে এআই প্রযুক্তি
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
সরিষাবাড়ীতে মরা বাড়িতে অটোভ্যান চুরি
স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার
অসহায় রোগীদের ডায়ালাইসিস খরচ কমাতে সহযোগিতা প্রয়োজন : দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ