জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনের ফলে জাতীয় উন্নয়নে স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়বে- স্থানীয় সরকার মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনের ফলে জাতীয় উন্নয়নে স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়বে- স্থানীয় সরকার মন্ত্রী
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩



জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনের ফলে জাতীয় উন্নয়নে স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়বে- স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হলে জনগণ সর্বোত্তম সেবা পায়। জনগণ ও জনপ্রতিনিধিদের সম্পর্ককে আরো নিবিড় করার লক্ষ্যে জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মন্ত্রিসভার বৈঠকে জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এক মতবিনিময় ও সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এ কথা বলেন। আজ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে হলে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার বিকল্প নেই। এ সময় তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা তৃণমূল মানুষের শাসন নিশ্চিত করে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমেই শহরের সকল নাগরিক সুবিধা গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। এ কারণে জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের গুরুত্ব অপরিসীম।

তিনি আরো বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার জন্য স্থানীয় সরকার বিভাগ ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা এবং শহরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করবে।

মন্ত্রী বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা এবং জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যাবে।

এ সময় তিনি বলেন, স্থানীয় সরকার দিবস উদযাপনে প্রত্যন্ত অঞ্চলের জনপ্রতিনিধি এবং জনগণের সম্পৃক্ততার প্রয়োজন রয়েছে। বর্তমান সরকার সেবা সহোজীকরণ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর জন্য বদ্ধপরিকর।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মুহম্মদ ইবরাহিম। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি।

বাংলাদেশ সময়: ১৯:০৪:০৭   ৪০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
আল্লাহ ভালোবেসে যেভাবে বান্দার প্রতিদান বাড়িয়ে দেন
মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ৪
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
সৌদির বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ বাড়িতে পৌঁছেছে
চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১
মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ