ইশারা ভাষা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইশারা ভাষা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩



ইশারা ভাষা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। তিনি জানান, ইশারা ভাষা প্রশিক্ষণের জন্য ইশারা ভাষা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

মন্ত্রী আজ রাজধানীর মিরপুরস্থ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে ‘বাংলা ইশারা ভাষা দিবস ২০২৩’ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে জনশক্তিতে পরিণত করার জন্য সরকার কাজ করছে। এজন্য ইশারা ভাষার মাধ্যমে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে পড়াশোনা, যোগাযোগ ও কর্মক্ষেত্রে বেশি ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যে ইশারা ভাষার প্রসার ঘটাতে হবে। এ সময় সরকারের এ মেয়াদেই ইশারা ভাষা বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে কাজ করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, সকল অনুষ্ঠানে ইশারা ভাষা ব্যবহার করতে হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমের পাশাপাশি সকল পর্যায়ে ইশারা ভাষা চালু করা প্রয়োজন। এ লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষিত করলে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। তাদেরকে রাষ্ট্রের সম্পদে পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছে।

পরে মন্ত্রী বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন। এর আগে সকালে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯:১৫:০১   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শ্রমিক ও মালিকপক্ষ নিজেরাই সমস্যার সমাধান করুক: সাখাওয়াত
নারায়ণগঞ্জকে আবারও শিল্পের রোল মডেল করা হবে: মাহদী আমিন
রোহিঙ্গা শিশুদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী
পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী
​মা-ছেলের মানবেতর জীবন: সব কেড়ে নিল কালবৈশাখী
বিএনপি’র রাজনীতিকে যতবার বাধা দিয়েছে জাতীয়তাবাদের পতাকা ততবার শক্ত হাতে ধরেছে - খৈয়ম
মাদক, সন্ত্রাস ও দস্যুমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিষে আর নয় মৃত্যু: আস্তানা গুঁড়িয়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথ কাঁপাল আলফাডাঙ্গা সচেতন নাগরিক সমাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ