প্রধানমন্ত্রীর সঙ্গে বেলজিয়ামের রানি মাথিল্ডের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর সঙ্গে বেলজিয়ামের রানি মাথিল্ডের সাক্ষাৎ
বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩



প্রধানমন্ত্রীর সঙ্গে বেলজিয়ামের রানি মাথিল্ডের সাক্ষাৎ

বাংলাদেশ সফরে আসা বেলজিয়ামের রানি মাথিল্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।

এর আগে, তিন দিনের সফরে ঢাকায় আসেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফর করছেন তিনি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় পৌঁছালে রানি মাথিল্ডেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

জাতিসংঘ মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রানি মাথিল্ডে। এ ছাড়াও রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, শান্তিতে নোবেলজয়ী ভারতের কৈলাশ সত্যার্থী ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বা অনু‌প্রেরণা জোগাতে তাদের ভূমিকা রয়েছে। একই উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন বেলজিয়ামের রানি।

বাংলাদেশ সময়: ১১:২৪:১৪   ৪৩৭ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ