প্রেমের টানে ভারতীয় তরুণী সিলেটে

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রেমের টানে ভারতীয় তরুণী সিলেটে
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩



প্রেমের টানে ভারতীয় তরুণী সিলেটে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমের টানে ভারতের মেঘালয় থেকে বাংলাদেশে এসেছেন নাইকো দাস (১৯) নামে এক তরুণী। প্রেমিক আলমাস উদ্দিনকে (২৫) বিয়ে করতে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামে ছুটে আসেন তিনি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) জৈন্তাপুর গোয়াবাড়ী মুজিবনগর থেকে ওই তরুণীকে আটক করা হয়। নাইকো দাস ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে। তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবির জৈন্তাপুর ক্যাম্পের টহল টিম সরকারি ঘরে অভিযান পরিচালনা করে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে নাইকো দাসকে আটক করে।

নাইকো বলেন, ‘ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের আলা উদ্দিনের ছেলের আলমাসের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তার পরামর্শে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিই।’

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আসাদুন নবী জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ওই তরুণীকে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১১:৩৭:৪৩   ৪৮৩ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ