স্মার্ট বাংলাদেশের প্রাতিষ্ঠানিক রূপ দিতে আগামী প্রজন্মকে তৈরি করতে হবে - ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশের প্রাতিষ্ঠানিক রূপ দিতে আগামী প্রজন্মকে তৈরি করতে হবে - ডেপুটি স্পীকার
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩



স্মার্ট বাংলাদেশের প্রাতিষ্ঠানিক রূপ দিতে আগামী প্রজন্মকে তৈরি করতে হবে - ডেপুটি স্পীকার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৩ : স্মার্ট বাংলাদেশ তৈরিতে স্মার্ট তরুণ-সমাজ প্রস্তুত করতে হবে। শহরের তরুণদের পড়ালেখার পাশাপাশি দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে হবে। সুস্থ্য বিনোদন মাধ্যম নিশ্চিত করার মধ্য দিয়ে স্মার্ট ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

আজ (শুক্রবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু রাজধানীর সোবহানবাগ অফিসার্স কোয়ার্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘সোবহানবাগ অফিসার্স কোয়ার্টার্স উৎসব-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এসব কথা বলেন। এসময় তিনি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে মোঃ শামসুল হক টুকু এসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত দেশীয় বিভিন্ন পিঠার স্টল পরিদর্শন করেন এবং আয়োজকদের উৎসাহ প্রদান করেন।

সোবহানবাগ অফিসার্স কোয়ার্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিকন ফার্মার নির্বাহী সহ সভাপতি এস এম মাহমুদুল হক পল্লব। এছাড়া অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩৮:৫০   ৫৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে এআই প্রযুক্তি প্রশিক্ষণের উপকরণ বিতরণ
খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট, আহত ৩
সাঁতার শেখানোর মাধ্যমে শিশুদের আত্মরক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়ে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী
শপথ নিলেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক
আবারও চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা সাহেবরামপুরের মুরাদ সরদা‌রের
চরভদ্রাসনে ১৭ বছর পর দখলমুক্ত হলো অসহায় পরিবারের জমি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ