সিরাজগঞ্জে আ. লীগ-বিএনপি মুখোমুখি, ১১ বাইকে ভাঙচুর-আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরাজগঞ্জে আ. লীগ-বিএনপি মুখোমুখি, ১১ বাইকে ভাঙচুর-আগুন
শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩



সিরাজগঞ্জে আ. লীগ-বিএনপি মুখোমুখি, ১১ বাইকে ভাঙচুর-আগুন

সিরাজগঞ্জ সদরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ১১টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তি সমাবেশের প্রস্তুতির জন্য পাইকপাড়া মোড়ে জমায়েত হন। বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কের ওপর থাকা ১১টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না জানান, দলীয় নেতাকর্মীরা সড়কের ওপর ছিল। এ সময় বিএনপির নেতাকর্মীরা এসে অতর্কিত হামলা করে এবং মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এ হামলা চালিয়েছে। এখন আমাদের ওপর দোষ চাপাচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সময় ১১টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২০:৫২   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী
প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের সমঝোতা
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের প্রভাব থেকে যুব সমাজকে রক্ষার দাবি
ফরিদপুর চিনিকলে বৃক্ষরোপন কর্মসূচী -২০২৬ এর উদ্বোধন
ফুলের সুবাসে নতুন অধ্যায়, আলফাডাঙ্গা সরকারি কলেজে নতুন অধ্যক্ষকে ঘিরে প্রত্যাশার আলো
সরিষাবাড়ীতে টানা ২ বছর পাসের হার শূন্য, অস্তিত্ব সংকটে বালিকা বিদ্যালয়
ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ