অশ্বিনের ঘূর্ণিতে ইনিংস ব্যবধানে হারল অস্ট্রেলিয়া

প্রথম পাতা » খেলাধুলা » অশ্বিনের ঘূর্ণিতে ইনিংস ব্যবধানে হারল অস্ট্রেলিয়া
শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩



অশ্বিনের ঘূর্ণিতে ইনিংস ব্যবধানে হারল অস্ট্রেলিয়া

নাগপুরে অনুষ্ঠিত চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে সফররত অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারাল ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪০০ রান তুলে রোহিত শর্মা বাহিনী।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনশেষে ৭ উইকেটে ৩২১ রান করে ভারত। তৃতীয় দিনের খেলায় ব্যাট করতে আসেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার অক্ষর প্যাটেল ও রবিন্দ্র জাদেজা। ব্যক্তিগত স্কোরের সঙ্গে মাত্র ৪ রানে যোগ করে আউট হন জাদেজা।

অষ্টম উইকেট জুটিতে মোহাম্মদ সামিকে সঙ্গে নিয়ে ৫২ রান তুলেন প্যাটেল। ৪৭ বলে ৩৭ রান করে আউট হন সামি। এদিকে দ্বিতীয় দিনেই অর্ধশতকের দেখা পাওয়া প্যাটেলের ইনিংস থামে ৮০ রানে। আর ১ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সিরাজ।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে শুরুতেই বিপাকে পড়ে সফররত অস্ট্রেলিয়া। ৫ রানে খাজা, ১৭ রানে লাবুশেন, ১০ রানে ওয়ার্নার ও ২ রানে আউট হন রেনেশা। আর পিটার হ্যান্ডসকম্ব ২ এবং দলনেতা প্যাট কামিন্স আউট হয়েছেন মাত্র ১ রানে।

এদিকে ক্রিজে খুঁটি গেড়ে ব্যাট করার চেষ্টা চালিয়ে যান অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ। কিন্তু যোগ্য সঙ্গী হিসেবে কাউকেই পাননি তিনি। ক্ষণে ক্ষণে পড়তে থাকে একের পর এক উইকেট। ক্যারি ১০, মারফি ২, লায়ন ৮ ও বোল্যান্ড শূন্যরানে আউট হন। আর স্মিথ অপরাজিতই থাকেন ব্যক্তিগত ২৫ রানে।

ভারতের পক্ষে সর্বোচ্চ পাঁচটি উইকেট নিয়েছেন ডানহাতি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দুটি করে উইকেট নেন মোহাম্মদ সামি ও রবিন্দ্র জাদেজা। আর একটি উইকেটের দেখা পেয়েছেন আরেক স্পিনার অক্ষর প্যাটেল।

বাংলাদেশ সময়: ১৫:২৫:২৮   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার
উত্তরাঞ্চলকে হেসেখেলে হারিয়ে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাদের বিপক্ষে খেলবে জানাল নেদারল্যান্ডস
লন্ডন ডার্বি জিতল আর্সেনাল, প্যালেসকে হারিয়ে শীর্ষ তিনে ম্যানইউ
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প লিখে জয় মায়ামির
ক্যারিয়ারের শেষ ইনিংসে হিলির তাণ্ডব, ভারতকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ
ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সার বড় জয়
জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা আমিনুলের
বার্সেলোনার হয়ে শততম ম্যাচ জয়ে রাঙাতে চান কোচ হ্যান্সি ফ্লিক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ