কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ৩৪ আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ৩৪ আসামি গ্রেপ্তার
শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩



কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ৩৪ আসামি গ্রেপ্তার

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সদর থানায় নয়জন, উলিপুর থানায় একজন, নাগেশ্বরী থানায় একজন।

এছাড়াও সিআর ওয়ারেন্ট মূলে সদর থানায় দুজন, রাজারহাট থানায় একজন, ফুলবাড়ী থানায় দুজন, এবং সিআর সাজা ওয়ারেন্ট মূলে সদর থানায় দুজন, নিয়মিত মামলায় ১০ জন, ১৫১ ধারায় ছয়জনসহ গত ২৪ ঘণ্টায় মোট ৩৪ জন আসামি গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, ‘নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন- চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তিবিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।’

বাংলাদেশ সময়: ১৫:১৯:২৯   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে : গয়েশ্বর চন্দ্র রায়
সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান
অভিবাসন ব্যয় কমিয়ে আনতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর
পরিবেশমন্ত্রীর সাথে এডিবি’র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
দ্বিতীয় বিয়ে করায় হুমকির মুখে গৃহবধূ ও স্বামী, গ্রাম ছেড়ে পলাতক দম্পতি
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী
প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের সমঝোতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ