প্রত্যাহারের সময় শেষে রাষ্ট্রপতির নাম ঘোষণা করবে ইসি : সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রত্যাহারের সময় শেষে রাষ্ট্রপতির নাম ঘোষণা করবে ইসি : সচিব
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩



প্রত্যাহারের সময় শেষে রাষ্ট্রপতির নাম ঘোষণা করবে ইসি : সচিব

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে চূডান্তভাবে রাষ্ট্রপতির নাম ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শেষে ইসি সচিবালয়ের সচিব জাহাংগীর আলম এই তথ্য জানান।
সচিব জানান, রাষ্ট্রপতির নির্বাচনের জন্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর নামে দু’টি মনোনয়ন জমা দিয়েছে আওয়ামী লীগ। মনোনয়ন দু’টি আগামীকাল সোমবার যাচাই বাছাই করা হবে।
তিনি জানান, দুটি মনোনয়ন পত্রের একটির প্রস্তাবক নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং অন্যটি দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
জাহাংগীর আলম বলেন, সকাল ১১টায় একটি ও ১১টা ৫ মিনিটে অপর একটি মনোনয়ন জমা পড়ে। আগামীকাল সোমবার দুটি মনোনয়নপত্র বাছাই হবে। আর প্রত্যাহার শেষে রাষ্ট্রপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আইন অনুযায়ী একই ব্যক্তির নামে সর্বোচ্চ তিনটি মনোনয়ন পত্র জমা দেয়া যেতে পারে।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে যায়। এ সময় তারা প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনকর্তা কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করেন।
গত ২৫ জানুুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী আজ ১২ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিল, আগামীকাল সোমবার বাছাই ও মঙ্গলবার প্রত্যাহারের দিন ধার্য করা হয়। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। তবে যেহেতু সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ট দলের প্রার্থী একজন তাই ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৫:২০:৪২   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে : গয়েশ্বর চন্দ্র রায়
সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান
অভিবাসন ব্যয় কমিয়ে আনতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর
পরিবেশমন্ত্রীর সাথে এডিবি’র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
দ্বিতীয় বিয়ে করায় হুমকির মুখে গৃহবধূ ও স্বামী, গ্রাম ছেড়ে পলাতক দম্পতি
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী
প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের সমঝোতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ