বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইইবির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইইবির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩



বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইইবির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বংলাদেশ (আইইবি)’র নির্বাচনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের মনোনীত প্যানেলের নবনির্বাচিত প্রেসিডেন্ট বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জুর নেতৃত্বে ‘সবুর-মঞ্জু’ প্যানেলের বিজয়ীরা ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এই সময় উপস্থিত ছিলেন আইইবির নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ এবং ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন শীবলু। নবনির্বাচিত সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম হাজারী, ইঞ্জিনিয়ার মো. রনক আহসান, ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী এবং ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন।
আরও উপস্থিত ছিলেন আইইবির ঢাকা কেন্দ্রের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মাসুম কামাল, ইঞ্জিনিয়ার মো. হাবিব আহমেদ হালিম মুরাদ এবং নবনির্বাচিত সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম,আইইবির বিভিন্ন বিভাগের নবনির্বাচিত কমিটির সদস্যসহ বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সকল নেতৃত্ববৃন্দ ।
উল্লেখ, বৃহস্পতিবার আইইবির ২০২৩-২৪ মেয়াদের নির্বাচনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের মনোনীত পূর্ণ প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৫৪   ৪৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্যে হালাল খাতে নতুন সম্ভাবনা রয়েছে : ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত
দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া
নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মধুখালীতে রিয়া’ র বাল্য বিবাহ হতে রক্ষা করলেন এসিল্যান্ড
বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক
নারায়ণগঞ্জ সদরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার
কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবি সংসদে মনিরুল হক চৌধুরীর
ফরিদপুরে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ক কমিউনিটি সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ