যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি নির্বাচন করেছে আ. লীগ: কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি নির্বাচন করেছে আ. লীগ: কাদের
সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩



যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি নির্বাচন করেছে আ. লীগ: কাদের

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু। সোমবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুকে নির্বাচিত ঘোষণা করার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার স্বপক্ষের যোগ্য ব্যক্তিকেই নির্বাচন করেছে আওয়ামী লীগ।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে এ ঘোষণা দেন তিনি। এর আগে দুপুর সাড়ে ১২টা নাগাদ এ কার্যক্রমে অংশ নিতে কমিশনে আসেন রাষ্ট্রপতি মনোনয়নে আওয়ামী লীগের প্রস্তাবক ওবায়দুল কাদের ও সমর্থক হাছান মাহমুদসহ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির নাম ঘোষণার পর নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘ইয়াজউদ্দিনের মতো ইয়েস মার্কা রাষ্ট্রপতি আমরা মনোনীত করিনি। স্বাধীনতার স্বপক্ষের যোগ্য ব্যক্তিকেই নির্বাচন করেছে আওয়ামী লীগ।’

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রোববার (১২ ফেব্রুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন, এ নির্বাচন (রাষ্ট্রপতি পদ) নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্র আর সংবিধানে আস্থা নেই বলেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির আগ্রহ নেই। তারা সংলাপে বিশ্বাস করে না।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই বিএনপি আসুক। প্রতিযোগিতামূলক নির্বাচন হোক। সেই নির্বাচনে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি।’

নিরপেক্ষ অবস্থানে থেকে রাষ্ট্রপতি তার যথাযথ ভূমিকা পালন করবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ওবায়দুল কাদের।

বাংলাদেশ সময়: ১৪:০৮:০১   ৫১১ বার পঠিত   #  #  #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু
ত্রয়োদশ জাতীয় সংসদের বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালু করার সিদ্ধান্ত
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ