নিউজিল্যান্ডে ঝড়ের আঘাতে হাজারো মানুষ বিদ্যুতবিহীন

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিউজিল্যান্ডে ঝড়ের আঘাতে হাজারো মানুষ বিদ্যুতবিহীন
সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩



নিউজিল্যান্ডে ঝড়ের আঘাতে হাজারো মানুষ বিদ্যুতবিহীন

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের আঘাতে হাজার হাজার মানুষ বিদ্যুত বিহীন হয়ে পড়েছে এবং সোমবার বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। খবর এএফপি’র।
দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরান ম্যাকঅ্যানাল্টি বলেন, প্রচন্ড বাতাস ও ভারী বর্ষণের কারণে সেখানে ‘অনেক খারাপ পরিস্থিতি’ সৃষ্টি হয়েছে।
সেখানে ঝড়ের আঘাতে অনেক গাছপালা উপড়ে গেছে। রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুতের লাইন ভেঙ্গে পড়েছে। যদিও ঘূর্ণিঝড়টি তার আগের অবস্থা থেকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে।
এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অকল্যান্ডসহ উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের প্রায় ৫৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
এদিকে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে কয়েকদিন সময় লাগতে পারে।
ম্যাকঅ্যানালটি বলেন, ‘আবহাওয়া তীব্র হতে থাকলে, নেটওয়ার্কের কাজ করা আসলেই অনিরাপদ।’
গত মাসে আকস্মিক বন্যার কারণে নিউজিল্যান্ডের বৃহত্তম শহরে এখনো পুনরুদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। ওই বন্যায় চারজন প্রাণ হারায় এবং হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৬:০৯   ৪০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ