ত্রয়োদশ জাতীয় সংসদের বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ত্রয়োদশ জাতীয় সংসদের বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬



---

ত্রয়োদশ জাতীয় সংসদের ইউএনএফপি এর সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের অধীন বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি মোছাঃ তাহসিনা রুশদীর, এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে শামীম আরা বেগম স্বপ্না,এমপি; আন্না মিনজ, এমপি ; নিলোফার চৌধুরী মনি, এমপি ; মোঃ রফিকুল ইসলাম খান,এমপি; এবং কাজী রফিকুল ইসলাম এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যবৃন্দের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের পরিচিতি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ, কৈশোরকালীন বাচ্চা নেওয়া থেকে বিরত রাখা, কিশোরীদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় ও নারীর সক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতি বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, এবিষযে ইউনিয়ন পর্যায়ে যে কমিটি রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম মনিটরিং করা, বিবাহ রেজিষ্টেশনের সময় অনলাইন জন্ম নিবন্ধন সম্পৃক্ত করা,পাঠ্যবইয়ে এবিষয়ে একটি অধ্যায় অন্তর্ভূক্ত করা এবং জনপ্রতিনিধিদের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা থেকে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে নারীর প্রতি পুরুষদের সহনশীল মনোভাব জোরদার ও এ বিষয়ে সেমিনার আয়োজন, আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন, কোর্ট ম্যারেজ বন্ধ ও আইনের দ্বারা রেজিস্ট্রি ছাড়া বিবাহ বন্ধ করার, সর্বোচ্চ ও সর্বনিম্ন বাল্যবিবাহ যেসব জেলায় হয় তার কারণ অনুসন্ধান করার বিষয়ে আলোচনা হয।
বৈঠকে জানানো হয় বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ে লীগ্যাল লীগ্যাল এইড অনেক সক্রিয়।নির্যাতনের শিকার নারীরা লীগ্যাল এইডের সহযোগিতার মাধ্যমে দ্রুত বিচার পেতে পারে।পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ সংশোধনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান।
বৈঠকে প্রকল্প পরিচালক, ইউএনএফপিএ এর সংশ্লিষ্ট প্রতিনিধি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২২:৩৮   ৭ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালু করার সিদ্ধান্ত
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ