দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬



দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল

পতিত ফ্যাসিস্টের দোসরদের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শত-শত আইনজীবীর অংশগ্রহণে মিছিলটি হাইকোর্ট মাজার গেট দিয়ে বেরিয়ে কদম ফোয়ারার পাশ দিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশ করে আইনজীবী সমিতি প্রাঙ্গনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ বিএনপির আইনজীবী নেতৃবৃন্দ ফ্যাসিস্ট ও তাদের দোষরদের বিরুদ্ধে যে কোন কর্মসূচি পালনে প্রতিজ্ঞাবদ্ধ হন।

আজকের বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম-মহাসচিব গাজী তৌহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮:২১:০৭   ২০ বার পঠিত   #







ছবি গ্যালারী’র আরও খবর


৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালুর উদ্যোগ সরকারের
নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে - স্পীকার
নগরকান্দায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে তালমা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাংশায় ট্রাফিক আইন অমান্য করায় ১৪টি মামলা, মোবাইল কোর্টে বিভিন্ন অঙ্কের জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ