ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬



ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, “১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ গঠন করেছিলেন, পরবর্তী সময়ে তিনি ন্যাপ গঠন করলে সেই দলের লোকেরাই তাকে ‘ভারতের চর’ বলে আখ্যা দিয়েছিলেন। অথচ আজ তারাই ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এ সভার আয়োজন করে।

তিনি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল হামলা চালাচ্ছেন। তারা কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশ দিচ্ছেন এবং দেশে কিছু লোককে দিয়ে বোমাবাজি করাচ্ছেন।

রিজভী বলেন, “দীর্ঘ ১৭ বছর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রাম এবং চব্বিশের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ও শ্রমিকের আত্মত্যাগের বিনিময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। আবারও ব্যাংক লুটপাট ও প্লট দখলের পুরনো ‘জমিদারি’ ফিরে পেতেই বোমাবাজি করে প্রত্যাবর্তনের চেষ্টা চালানো হচ্ছে। তবে যে জাতি মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দিয়েছে, সেই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে বা বোমা মেরে দমানো যাবে না।”

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান ও ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:২১:৫৭   ৮ বার পঠিত   #







ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালু করার সিদ্ধান্ত
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ