ফরিদপুরে স্ত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

প্রথম পাতা » আইন আদালত » ফরিদপুরে স্ত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩



ফরিদপুরে স্ত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় সুমন শেখ নামে এক এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সুমন শেখ আদালতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে ফরিদপুর শহরের চরকমলাপুরের একটি ভাড়া বাসায় ২০১৮ সালের ১৫ আগস্ট রাতে ঘুমন্ত স্ত্রী মমতাজ বেগমকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী সুমন শেখ। এরপর তার মরদেহ ঘরের আড়ার সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যান তিনি।

এ ঘটনার পর নিহতের বোন আকলিমা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ সুমন শেখকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:০০   ৫৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ