দ্বিপাক্ষিক ব্যবসায়িক চুক্তি দ্রুত বাস্তবায়নের আশ্বাস ভুটানের রাষ্ট্রদূতের

প্রথম পাতা » অর্থনীতি » দ্বিপাক্ষিক ব্যবসায়িক চুক্তি দ্রুত বাস্তবায়নের আশ্বাস ভুটানের রাষ্ট্রদূতের
সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩



দ্বিপাক্ষিক ব্যবসায়িক চুক্তি দ্রুত বাস্তবায়নের আশ্বাস ভুটানের রাষ্ট্রদূতের

বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসায়িক চুক্তিগুলো দ্রুতই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসায়িক বিষয়ে বেশকিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শিগগিরই দুই দেশের মধ্যকার স্বাক্ষরিত ব্যবসায়িক চুক্তিগুলো বাস্তবায়ন করা হবে।

এ ছাড়া দুই দেশের সব পণ্য আমদানি ও রফতানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদানের চেষ্টা করা হচ্ছে জানিয়ে কুয়েনসিল বলেন, বাংলাদেশ ও ভুটান বন্ধুপ্রতীম দেশ। বর্তমানে বাংলাদেশে ভুটান থেকে ১৮টি পণ্য আমদানি করার অনুমতি রয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে ১০টি পণ্য ভুটানে রফতানি হচ্ছে।

এদিকে ভুটান দীর্ঘদিন থেকে গণতন্ত্রের চর্চা করছে জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভুটান থেকে অনেক শক্তিশালী। এছাড়া বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর (ট্রেড) কেনচো থিনলে ও কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান।

বাংলাদেশ সময়: ১৬:৫১:২৮   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী
পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ