বিশ্বমন্দার মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্বমন্দার মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী
সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩



বিশ্বমন্দার মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

করোনা থেকে বাঁচাতে টিকাদান এবং অন্যান্য স্বাস্থ্যসেবা দিয়ে সরকার জনগণের পাশে ছিল বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘প্রত্যেক মানুষকে বিনামূল্যে করোনার টিকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ডোজ দেয়া হয়েছে এবং এখন চতুর্থ ডোজ দেয়া হচ্ছে। বিশ্বমন্দা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর এসব বিষয় নিশ্চিত করেছে বিশ্বব্যাংক ও আইএমএফসহ বিভিন্ন প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে মহামারির মধ্যেও মাথাপিছু আয়ে আমরা ভারতকে ছাড়িয়ে গেছি।’

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘সারাহ ইসলাম ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট সেল’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘মরণোত্তর অঙ্গদানের মাধ্যমে নিজের মৃত্যুর পরও আরো মানুষকে বাঁচিয়ে রাখার উদ্যোগটি অসাধারণ। মরণোত্তর অঙ্গদান করে চারজন মানুষকে সুস্থ করে তুলেছেন সারাহ ইসলাম। তার মা আজ উপস্থিত আছেন। আমি সারাহ ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলবো, তিনি যে অসাধারণ কাজ করে গেছেন তা আমাদের সামনে এক অনন্য উদাহরণ।’

ড. হাছান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্যসেবা ও হাসপাতালের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। বিশেষায়িত হাসপাতাল চালুর পাশাপাশি প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক গড়ে তোলা হয়েছে। এছাড়া ৩০ ধরনের ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে। এই অসাধারণ কাজটি উপমহাদেশে অন্য কোনো দেশে নেই, এগুলো আমাদের সরকার করেছে।’

আগামী ১৮ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রা কর্মসূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই কর্মসূচি আসলে পদযাত্রা নয়, বিএনপি পদযাত্রার নামে সারাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। কয়েকদিন আগে ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা করে তারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।

আমাদের দলের নেতাকর্মীদের সতর্ক পাহারা এবং প্রশাসনের সতর্ক দৃষ্টির কারণে তারা সফল হয়নি। এরপরও বিভিন্ন জায়গায় তাদের অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখা গেছে। এখন আবার ১৮ তারিখ কর্মসূচি দিয়েছে। বিএনপিকে অনুরোধ জানাবো এ সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা না চালিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।’

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মোহম্মদ শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে মরণোত্তর অঙ্গদানকারী সারাহ ইসলামের মা শবনম সুলতানা এবং মানব অঙ্গ প্রতিস্থাপন সার্জনরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:০৪   ৫২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ