বিয়ে করতে ব্যর্থ হয়ে কিশোরীকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

প্রথম পাতা » আইন আদালত » বিয়ে করতে ব্যর্থ হয়ে কিশোরীকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩



বিয়ে করতে ব্যর্থ হয়ে কিশোরীকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের হরিরামপুরে বৃষ্টি (১৫) নামের এক কিশোরীকে হত্যার দায়ে মো. আবুল হোসেন নামে এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সরফদিনগর এলাকার মৃত হাসমত আলীর ছেলে আবুল হোসেন।

মামলা সূত্রে জানা যায়, আসামি আবুল হোসেন কিশোরী বৃষ্টিকে বিয়ে করার জন্য প্রস্তাব দেন। এ ঘটনায় তাকে বাড়িতে আসতে নিষেধ করেন বৃষ্টির মা। এরপর বৃষ্টির অন্যত্র বিয়ে ঠিক করলে আসামি ক্ষিপ্ত হয়ে যান। কিভাবে বিয়ে হয় তা দেখে নিবেন বলেও হুমকি দেন। গত ২০১৭ সালের ৫ নভেম্বর বৃষ্টিকে বাড়িতে রেখে তার মা উপজেলার মাচাইন যান। যাওয়ার সময় তিনি আবুল হোসেনকে তার বাড়ির একটু দুরে দাঁড়িয়ে থাকতে দেখেন। বৃষ্টিকে একা পেয়ে আবুল হোসেন বাড়িতে ঢুকে গলা কেটে দৌড়ে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় বৃষ্টি বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশি হানিফের বাড়ির পিছনে এসে পড়ে যায় এবং সেখানেই মারা যায়।

সেদিনই হরিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালতে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডসহ বিশ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।

আসামিপক্ষের কৌশুলি হিসেবে ছিলেন অ্যাডভোকেট মো. মতিয়র রহমান আঙ্গুর এবং রাষ্ট্রপক্ষের কৌশুলি ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৫১   ৫৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ