শেখ হাসিনা ‘রাজাকারের বাচ্চা’ বলেননি, নীলনকশায় হয়েছেন ক্ষমতাচ্যুত: ট্রাইব্যুনালে আইনজীবী

প্রথম পাতা » আইন আদালত » শেখ হাসিনা ‘রাজাকারের বাচ্চা’ বলেননি, নীলনকশায় হয়েছেন ক্ষমতাচ্যুত: ট্রাইব্যুনালে আইনজীবী
সোমবার, ২০ অক্টোবর ২০২৫



শেখ হাসিনা ‘রাজাকারের বাচ্চা’ বলেননি, নীলনকশায় হয়েছেন ক্ষমতাচ্যুত: ট্রাইব্যুনালে আইনজীবী

কোটা সংস্কার আন্দোলনের আড়ালে নীলনকশার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করে ট্রাইব্যুনালে এমন দাবি করেছেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

সোমবার (২০ অক্টোবর) প্রথম দিনের যুক্তিতর্ক শুরু করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত এই আইনজীবী।

যুক্তিতর্কে তিনি দাবি করেন, ‘শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি।’

ট্রাইব্যুনালে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ সরকারের কিছু ভুলত্রুটি থাকলেও তারা দেশকে উন্নয়নের সোপানে নিয়ে গেছেন। কোটা সংস্কার আন্দোলনের নামে নীলনকশার মাধ্যমে তৎকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

তিনি আরও বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী ছাত্র-জনতাকে রাজাকারের বাচ্চা বলেননি।

সে সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, গত ৫৪ বছরে রাজাকার শব্দটি গালিতে পরিণত হয়েছে।

এ সময় আওয়ামী লীগের উন্নয়ন প্রসঙ্গে ট্রাইব্যুনালের একজন বিচারপতি শেখ হাসিনার আইনজীবীর কাছে প্রশ্ন রাখেন, তাহলে কী বিগত সরকারের আমলে গুম, খুন, বিচার বর্হিভূত হত্যাকাণ্ড যা হয়েছে, সেগুলো বৈধ ছিল?

বাংলাদেশ সময়: ১৬:১২:০৯   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন
আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে: চিফ প্রসিকিউটর
বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর
জামালপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
শিশু ফাহিমা হত্যা মামলার আসামি জাকিরের মৃত্যুদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ