ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকায় পৌঁছেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকায় পৌঁছেছেন
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩



ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকায় পৌঁছেছেন

বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিতব্য ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে ভারতীয় পক্ষের নেতৃত্ব দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা আজ সন্ধ্যায় এখানে পৌঁছেছেন।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রাজধানীতে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে (বিএএফ) ভারতের পররাষ্ট্র সচিবকে স্বাগত জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ কথা জানায়।
পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন, দুই পররাষ্ট্র সচিব এফওসি-তে ঢাকা ও নয়াদিল্লির মধ্যেকার সকল দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
তারা পারস্পরিক স্বার্থের বিষয় ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করবেন।
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আসন্ন পৃথক সফরের এজেন্ডা নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র জানায়, সফরকালে ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সাংবাদিকদের জানিয়েছেন, সর্বশেষ এফওসি ২০২১ সালের ২৯ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।
ভারতের পররাষ্ট্র সচিব ১৩ থেকে ১৪ ফেব্রুয়ারি নেপালে দুই দিনের সরকারি সফর শেষে ঢাকায় এসেছেন।
২০২২ সালের ১ মে ভারতীয় পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব গ্রহণের পর এটি কোয়াত্রার প্রথম বাংলাদেশ সফর।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৫৯   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাজবাড়ীতে সাড়ে ৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী
সিলেটে তেলবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪
অবসরকালীন খেলোয়াড়দের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী
কুরআন শিক্ষা ছাড়া মুক্তির পথ নেই: জামায়াত আমীর
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ