হাসপাতালে কোনো সিন্ডিকেট চলবে না : স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাসপাতালে কোনো সিন্ডিকেট চলবে না : স্বাস্থ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩



হাসপাতালে কোনো সিন্ডিকেট চলবে না : স্বাস্থ্যমন্ত্রী

আগামীতে হাসপাতালে রোগীদের উন্নতমানের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা হবে। এ ছাড়া আধুনিক শিশু হাসপাতালের মাধ্যমে রংপুর বিভাগের শিশুরা আধুনিক সেবা পাবেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রংপুর নগরীর ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল রায়, জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

জাহিদ মালেক বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও রোগীরা কেন সেবা পাবে না? সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। আরও সেবা বৃদ্ধির চেষ্টা চলছে। এই হাসপাতালে কোনো সিন্ডিকেট চলবে না। সরকারি হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের যারা বাধা দেবে, তাদের হাসপাতালে রাখা হবে না।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:১৬   ৪৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ