বাংলাদেশ থেকেই হচ্ছে সার্কের নতুন মহাসচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ থেকেই হচ্ছে সার্কের নতুন মহাসচিব
শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩



বাংলাদেশ থেকেই হচ্ছে সার্কের নতুন মহাসচিব

সার্কের বর্তমান মহাসচিব শ্রীলঙ্কার ইসালা রুয়ান ভিরাকনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। এরপর আফগানিস্তান থেকে মহাসচিব নিয়োগের কথা থাকলেও দেশটিতে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে তার আর হচ্ছে না।

সে কারণে বাংলাদেশ থেকে সার্কের পরবর্তী মহাসচিব নিয়োগ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো। তাই, তিন বছরের জন্য বাংলাদেশ থেকেই হবে সার্কের নতুন মহাসচিব।

জানা গেছে, তালেবানরা আফগানিস্তানে ক্ষমতা দখলে পর এখন পর্যন্ত কোনো দেশের স্বীকৃতি না পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু দেশটিকে বিশ্বের কোনো দেশই স্বীকৃতি দেয়নি। তাই, মহাসচিব নিয়োগের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। নেপাল সবাইকে বিষয়টি বোঝাতে সক্ষম হয় এবং অন্যান্য দেশগুলো বিষয়টি মেনে নেয়।

সাধারণত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অথবা সাবেক কূটনীতিককে মহাসচিব নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৮৫ সালে বাংলাদেশের উদ্যোগে সার্ক গঠিত হয়। সার্কের সচিবালয় নেপালের কাঠমান্ডুতে। বাংলাদেশের আবুল আহসান সার্কের প্রথম মহাসচিব ছিলেন। তিনি ১৯৮৭ থেকে ১৯৮৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৮:০৫:২৫   ৪৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ