উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং মারা গেছেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং মারা গেছেন
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫



উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং মারা গেছেন

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান এবং শাসক কিম পরিবারের আজীবন অনুগত কিম ইয়ং নাম ৯৭ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই খবর জানায়।

২০ বছরেরও বেশি সময় ধরে নাম রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর।
১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত, কিম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রেসিডিয়ামের সভাপতির দায়িত্ব পালন করায় তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতীকী ভূমিকা প্রদানে নিযুক্ত করা হয়।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তার গম্ভীর কণ্ঠস্বরের ভাষণ প্রায়ই প্রচার মাধ্যমে শোনা যেত। বিদেশি রাষ্ট্রনেতাদের অভ্যর্থনা জানানোর সময় তাকে প্রায়ই কিম জং উন ও প্রয়াত নেতা কিম জং ইলের প্রতিনিধিত্ব করতে দেখা যেত। তবে আসল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল নেতা কিম জং ইল ও তার ছেলে কিম জং উনের হাতে।
কিম জং ইল ২০১১ সালে মারা যান। কেসিএনএ জানিয়েছে, কিম জং উন তার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানাতে তার শবযাত্রায় যান।

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, কিম ইয়ং নামের একাধিক অর্গান অকেজো হয়ে তিনি মারা যান। একটি ছবিতে দেখা যাচ্ছে, কিম জং উন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মৃত কিং ইয়ং ন্যামের কাচের কফিনে শায়িত অবস্থায় তার শবযাত্রার সামনে শ্রদ্ধা জানাচ্ছেন।

১৯৯৪ সালে দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সুং মারা গেলে কিম ইয়ং নাম তার প্রতি শোকগাথা পাঠ করেন এবং তিন বছরের শোকাবধি শেষে কিম জং ইলকে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল ডিফেন্স কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেন।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে তিনি কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং-কে সঙ্গে নিয়ে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত পিয়ং চ্যাং শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এটি ছিল দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়ার পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ের সফর, যা সেই সময় দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার অংশ ছিল।

সূত্র : এএফপি

বাংলাদেশ সময়: ১৬:০৪:৪৬   ৫৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
বড় বিপর্যয়ের মুখে নেতানিয়াহু: ক্ষমতা হারানোর শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ