তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকা বিনির্মাণে শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকা বিনির্মাণে শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩



তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকা বিনির্মাণে শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রবল ভূমিকম্পে তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকা বিনির্মাণে শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ। বিষয়টি তুরস্ককে জানানো হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীতে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত : সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক সাংবাদিকদের এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে উদ্ধার কাজে সহায়তার জন্য যেসব দল ইতোমধ্যে তুরস্কে আছে তাদের আরও কিছু সময় সেখানে রাখার অনুরোধ করেছে তুরষ্ক। বাংলাদেশ এতে রাজি হয়েছে।

এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ২৫ বাংলাদেশি শিক্ষার্থীকেও বাংলাদেশের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ সময়: ১৮:০৭:২৩   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ