নারায়ণগঞ্জে ৩২০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ৩২০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ
শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩



নারায়ণগঞ্জে ৩২০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ

নারায়ণগঞ্জে তিন হাজার দুশ’ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নরসিংদী ও সিলেট গামী দুটি ট্রাক তল্লাশি করে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা ওই চিংড়ি জব্দ করে।

লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি আরও জানান, জব্দকৃত জেলী পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৬:২০   ৪৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ