ফতুল্লায় চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩



ফতুল্লায় চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ফতুল্লায় চকলেটের প্রলোভনে নিজ ঘরে ডেকে নিয়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুটির মা ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দিলে পুলিশ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত আড়াইটায় দিকে কাশিপুর ফরাজিকান্দা থেকে অভিযুক্ত ধর্ষক রেজাউল করিম (৪২) কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রেজাউল করিম ফতুল্লা মডেল থানার কাশিপুর ফরাজিকান্দার ইকবাল মিয়ার ভাড়াটিয়া তারা মিয়ার পুত্র। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটায় ফতুল্লার কাশিপুর এলাকায় এ ঘটানাটি ঘটে।

পুলিশ জানায়, বাদী এবং গ্রেপ্তারকৃত রেজাউল করিম একই বাসায় পাশাপাশি রুমে ভাড়ায় বসবাস করে আসছিলো। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বাদী রান্না ঘরে রান্না করছিলো। এ সময় চকলেট দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে বাদীর শিশু মেয়েক ধর্ষন করে।

রান্না শেষে নিজ রুমে এসে বাদী তার মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে শিশু মেয়ের স্যান্ডেল গ্রেপ্তারকৃত রেজাউল করিমের দরজার বাইরে দেখতে পায়। তখন ভেতর থেকে দরজা বন্ধ ছিলো। এতে করে বাদী দরজায় ধাক্কা দিলে রেজাউল করিম তার ঘরের দরজা খুলে দিলে শিশুটি বের হয়ে কান্না করতে থাকে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজিব জানায়, গ্রেপ্তারকৃত রেজাউল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। শিশুটি কে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১০:৩৪   ৫১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না রোগীদের: স্বাস্থ্যমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন
গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনে অধিদপ্তর গঠনের লক্ষ্যে সভা
ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ