রাজধানীতে অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রি চক্রের মূলহোতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রি চক্রের মূলহোতা গ্রেপ্তার
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩



রাজধানীতে অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রি চক্রের মূলহোতা গ্রেপ্তার

রাজধানীতে অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রি চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার নাম মো. সোহেল। এ সময়ে তার কাছ থেকে ছয়টি নেটওয়ার্ক বুস্টার, ছয়টি ইনডোর এন্টেনা, ছয়টি আউটডোর এন্টেনা জব্দ করা হয়।

শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রি চক্রের মূলহোতা মো. সোহেলকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। গ্রেপ্তার সোহেল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গুপটি গ্রামের মো. শাহ আলমের ছেলে।

গ্রেপ্তারকৃত সোহেলের বরাত দিয়ে র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত সোহেল দীর্ঘদিন ধরে বিটিআরসির অনুমোদনহীন অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রয় করে আসছে। তিনি বৈধ পণ্যের আড়ালে এসব পণ্য বাংলাদেশে নিয়ে আসেন। এসব নেটওয়ার্ক বুস্টার ব্যবহার করলে আশপাশের নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত ফোনের নেটওয়ার্ক দুর্বল থাকে বা পাওয়া যায় না। অন্যদিকে যেসব জায়গায় নেটওয়ার্ক দুর্বল সেসব জায়গায় বুস্টারের মাধ্যমে নেটওয়ার্ককে শক্তিশালী করে থাকে। অপরাধী চক্রের সদস্যরা এই সুযোগে ওই ব্যবসায়ীর কাছ থেকে এই নেটওয়ার্ক বুস্টার ক্রয় করে তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এসকল অবৈধ ব্যবসায়ী ও অপরাধী চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:২১   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ