হচ্ছে না ভারত-পাকিস্তান সেমিফাইনাল

প্রথম পাতা » খেলাধুলা » হচ্ছে না ভারত-পাকিস্তান সেমিফাইনাল
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬



হচ্ছে না ভারত-পাকিস্তান সেমিফাইনাল

অনেক প্রত্যাশা ছিল, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বর্তমান সময়ে ভারতের কাছে পাত্তা না পেলেও, এই ম্যাচটি নিয়ে আগ্রহ থাকে ভক্ত-সমর্থকদের। তবে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড জয় পাওয়ায় এখন আর সেমিফাইনালে দেখা হচ্ছে না ভারত ও পাকিস্তানের। যদিও ফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারত ও পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হবে, এমনটাই ভেবে নিয়েছিল অনেকেই। কিন্তু ইংল্যান্ড পাকিস্তানকে হারানোর কারণে শেষ চারে দুই দলের দেখার হওয়ার কোনো সুযোগ নেই। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, সুপার এইটের এক নম্বর গ্রুপের বিজয়ী প্রথম সেমিফাইনালে খেলবে আরেক গ্রুপের রানার্সআপের সঙ্গে। আর গ্রুপ ২ এর বিজয়ীর সঙ্গে দ্বিতীয় সেমিফাইনাল হবে আরেক গ্রুপের রানার্সআপের।

ইংল্যান্ড দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে বর্তমানে ২ নম্বর গ্রুপের শীর্ষে। সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। পাকিস্তান তিন ম্যাচ খেলে বৃষ্টির কারণে মাত্র এক পয়েন্ট নিয়ে তিনে। তাদের হাতে আর এক ম্যাচ বাকি। জিতলেও তিন পয়েন্টের বেশি পাবে না, থাকতে হবে পয়েন্ট টেবিলের দুইয়ে, মানে গ্রুপের রানার্সআপ হবে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার কাছে হেরে এক নম্বর গ্রুপের তৃতীয় স্থানে ভারত। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ জিতে তাদের উপরে। সেমিফাইনালে যেতে হলে ভারতকে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। আর সেমিফাইনালে উঠলেও তাদের ঋণাত্মক নেট রান রেট (-৩.৮০০) বড় প্রভাব ফেলবে। তাদের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব। তাতে করে পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালের সম্ভাবনা উড়িয়ে দিতে হচ্ছে।

এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ম্যান ইন ব্লুরা।

বাংলাদেশ সময়: ১২:৩৮:৩৫   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন ক্লাবে যোগ দিলেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের সেই গোলরক্ষক
বিশ্বকাপ ফাইনাল কি আবারও খেলা হবে? যা বললেন স্পেন তারকা
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ