সাভারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৪ ছিনতাইকারী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাভারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৪ ছিনতাইকারী আটক
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬



সাভারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৪ ছিনতাইকারী আটক

সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ চারজন সক্রিয় ছিনতাইকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর সাভার আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দলের এই অভিযানে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রাতে সাভার বাসস্ট্যান্ডের সড়ক এলাকায় দায়িত্ব পালন করছিল সেনাবাহিনীর একটি টহল দল। এ সময় একদল ছিনতাইকারী কয়েকজন পথচারীকে ঘিরে ধরার চেষ্টা করলে সেনাসদস্যরা দ্রুত কৌশলগত অবস্থান গ্রহণ করেন। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শুরু হয় ধাওয়া। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে আরও দুজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- জাহাঙ্গীর আলম (৩৫), রিপন মিয়া (৪০), মো. শাহিন ইসলাম (১৮), ও মো. রাসেল (১৮)।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়- বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ, দেশীয় ধারালো অস্ত্র, মাদক বিক্রির অর্থ এবং মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে সাভার এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই ও মাদক ব্যবসার সাথে জড়িত। তারা রাতের আঁধারে সাধারণ মানুষকে টার্গেট করে সর্বস্ব লুটে নিত।

স্থানীয় বাসিন্দারা জানান, সাভার বাসস্ট্যান্ড এলাকায় এই চক্রটির অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। সেনাবাহিনীর এই সময়োচিত ও দৃঢ় পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। অনেকেই এই অভিযানের জন্য যৌথ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অভিযান শেষে আটককৃতদের এবং উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৩:১৬:৫৩   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ