না ফেরার দেশে অভিনেতা তারকা নাথ

প্রথম পাতা » ছবি গ্যালারী » না ফেরার দেশে অভিনেতা তারকা নাথ
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩



না ফেরার দেশে অভিনেতা তারকা নাথ

মারা গেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেতা তারকা নাথ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩৯। দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় ছিলেন তিনি। শনিবার (১৮ ফেব্রুয়ারি) শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।

গেল মাসে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার কুপামা টিডিপি সাধারণ সম্পাদক নারা লোকেশের যুবগালাম পদযাত্রায় অংশ নিয়েছিলেন তারকা নাথ। সে সময়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত কুপামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

পরে ব্যাঙ্গালুরুর নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সে স্থানান্তরিত করা হয় এই অভিনেতাকে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু হাসপাতালে ভর্তির পর থেকেই অনেক সঙ্কটজনক অবস্থায় ছিলেন তারকা নাথ।

মৃত্যুকালে স্ত্রী আলেখ্যা ও এক কন্যা রেখে গেছেন এই অভিনেতা। অভিনেতার আরেকটি পরিচয় হচ্ছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রয়াত বরেণ্য অভিনেতা এনটি রামা রাওয়ের নাতি তিনি। তার বাবার নাম নান্দামুরি মোহন কৃষ্ণা এবং তিনি জুনিয়র এনটিআরের চাচাতো ভাই।

তারাকা নাথের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভারতীয় শোবিজ ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে অনেক তারকাই শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, তারকা নাথ ‘অমরাবতী’ ও ওয়েব সিরিজ ‘৯ আওয়ার্স’-এ অভিনয়ের জন্য অনেক জনপ্রিয়তা অর্জন করেন। ‘ওকাতো নম্বর কুরাড়ু’সহ বেশ কয়েকটি তেলেগু ছবিতেও অভিনয় করেছিলেন। তবে রুপালি পর্দার চেয়ে রাজনীতিতে এসেই খ্যাতি লাভ করেন তিনি।

খবর : ইন্ডিয়া টুডে

বাংলাদেশ সময়: ১৫:৩৭:০৫   ৪১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ
সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ দোকান ও মোটরসাইকেল
কালকিনিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা
সরকারি নীতিমালা মেনেই ডিলারশিপ পাওয়ার দাবিতে আলফাডাঙ্গায় এনামুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনামুলের সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৪
ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ